Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

বুধবার, ০৭ মে ২০২৫   প্রিন্ট   ১৮৬ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আজ ০৭ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯১ লাখ টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

৩১ কাটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড বব্যাংক।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৮ কোটি ৭১ লাখ ২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৫৮ লাখ ২১ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৪ লাখ ৮২ হাজার টাকা, বারাকা পাওয়ারের ৮ কোটি ৮১ লাখ ২১ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৮ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ১৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:২০ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com