অনলাইন ডেস্ক
রবিবার, ১২ মে ২০২৪ প্রিন্ট ১৯৩ বার পঠিত
আজ ১২ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ৪৭ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেস্ট হোল্ডিংসের শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
৩৮ কোটি ৫২ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মা।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৩২ কোটি ৮১ লাখ ৫৭ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৩১ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা, ইজেনারেশনের ৩০ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ২৮ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২৭ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ২৪ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার টাকা এবং কহিনুর কেমিক্যালের ২৪ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:৪২ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com