|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৩১৬ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজ ২৯ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৫৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৩১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৭২ লাখ ৬২ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৮ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৮ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকা, সিটি ব্যাংকের ৭ কোটি ৮০ লাখ ৪৪ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা, বিএটিবিসির ৭ কোটি ১৩ লাখ ৭ হাজার টাকা, রবি আজিয়েটার ৬ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকা, বিকন ফার্মার ৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com