অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ প্রিন্ট ১৭৭ বার পঠিত
আজ ২০ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৫৩ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
১৫ কোটি ২৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ১২ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ২২ লাখ ৯৩ হাজার টাকা, সিটি ব্যাংকের ১০ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা, রেনেটার ১০ কোটি ২১ লাখ ৫৩ হাজার টাকা, রবি আজিয়েটার ৯ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার টাকা, সি পার্ল হোটেলের ৮ কোটি ৩৮ লাখ ৯১ হাজার টাকা এবং এসোসিয়েটেড অক্সিজেনের ৭ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com