অনলাইন ডেস্ক
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৮৪ বার পঠিত
আজ ১৭ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফারইস্ট নিটিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬ লাখ ৯৩ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
১২ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১০ কোটি ৩১ লাখ ৩৭ হাজার টাকা, আইটিসির ৯ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকা, অগ্নী সিস্টেমের ৯ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৮ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৮ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকা এবং ওরিয়ন ফার্মার ৮ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com