অনলাইন ডেস্ক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৮৩ বার পঠিত
আজ ০৫ জানুয়রির’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫৮ টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
৮ কোটি ৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়েটার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে— ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৭ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকা, পূবালী ব্যাংকের ৭ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকা, সানলাইফ ইন্সু্যরেন্সের ৫ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৫ কোটি ১৬ লাখ ৫১ হাজার টাকা এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ কোটি ৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com