অনলাইন ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২৬৮ বার পঠিত
আজ ০২ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ১৫ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ ৯৬ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
১০ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ৮ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকা, আইটিসির ৬ কোটি ৯৭ লাভ ৬২ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৫ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৫ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা এবং খান ব্রাদার্সের ৫ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com