|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে রবি আজিয়েটা

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৩২ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে রবি আজিয়েটা

আজ ১৮ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়েটার। আজ ডিএসইতে কোম্পানিটির ৩২ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

১৯ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ১৪ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা, গ্রামীণ ফোনের ১৪ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকা, আরডি ফুডের ১২ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকা, বিএসসির ১০ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা, বিএটিবিসির ১০ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা, বিচ হ্যাচারির ১০ কোটি ৭ লাখ ১২ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ৯ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com