নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৮ এপ্রিল ২০২১ প্রিন্ট ৬০০ বার পঠিত
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস এবং ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। এ ২ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটির সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৩ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় শেয়ার দর বাড়ার পেছনে কোনো ব্যবসা সংক্রান্ত ও লাভজনক অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ মার্চ দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৫ টাকা। ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ১৭ টাকা ৫০ পয়সা ছিল। ১৫ এপ্রিল ২৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com