Ad
x

ডিবিএইচের বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ০১ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৬৮৬ বার পঠিত

ডিবিএইচের বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রাজধানীর ডেল্টা লাইফ কনফারেন্স হলে রোববার ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

পর্ষদ চেয়ারম্যান নাসির এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৮ সালের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার প্রস্তাব অনুমোদন করেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। এ সময় ভাইস চেয়ারম্যান ড. এমআর চৌধুরী, পরিচালক সাইদ আহমেদ, মজিবুর রহমান, ইরফান সাইয়েদ, মেজর জেনারেল (অব.) সাইয়িদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কিউএম শরীফুল আলা এফসিএ, কোম্পানি সচিব জসিমউদ্দিন ও অনেক সাধারণ শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় সিইও কোম্পানির ব্যবসায়িক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে জানান, টানা ১৩ বছর ধরে ‘ট্রিপল এ’ ঋণমান ডিবিএইচকে আর্থিক খাতের একটি রোল মডেলে পরিণত করেছে।

Facebook Comments Box

Posted ১২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com