বিবিএনিউজ.নেট
রবিবার, ০৬ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৭৮৯ বার পঠিত
ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওই তারকার নাম ঘোষণা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসানসহ ওই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, বায়েজিদ বাশার, ডিজিএম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ।
জয়া আহসান বলেন, দেশখ্যাত সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
ওই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের বলেন, জয়া আহসানের মতো এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী অভিনেত্রীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই আনন্দিত এবং আমরা আশা রাখি একসঙ্গে আমরা বহুদূর এগিয়ে যাবো।
ডিবিএল সিরামিকস সর্বদা উদ্ভাবনী নকশা ও গুণগত মানের সিরামিক টাইলস দিয়ে ক্রেতার মন জয় করার চেষ্টা করছে। দেশের চাহিদা পূর্ণ করে বিদেশের মাটিতে বাংলাদেশের নামকে পৌঁছে দিতে ডিবিএল সিরামিকস অঙ্গীকারবদ্ধ।
Posted ০২:১১ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com