নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৭৩ বার পঠিত
৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, এসিআই, কোহিনুর কেমিক্যাল, বিডিকম অনলাইন ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। কোম্পানিগুলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। এসিআই ৮০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ স্টক। কোহিনুর কেমিক্যাল ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ স্টক। বিডিকম অনলাইন ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক ।
এছাড়া ডরিন পাওয়ার ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে; এর মধ্যে ১২ শতাংশ স্টক ।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন