নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ নভেম্বর ২০২১ প্রিন্ট ৫৪৩ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১৭ পয়সা
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন