|

Advertisement
×

ডেসকোর লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

ডেসকোর লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা যায়, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৭৬ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১.১০ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারী সকাল ১০টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

Facebook Comments Box

Posted ০৭:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com