|

Advertisement
×

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৫৪ বার পঠিত

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ইউনূসের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেও একবার ইউনুসের ব্যাংক হিসাব তলব করা হয়।

২০১৬ সালে ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যাংক হিসাবের পাশাপাশি এবার ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য চেয়ে সব ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ব্যাংকগুলোকে গ্রামীণ ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সব ধরনের লেনদেনের বিস্তারিত বিবরণ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিএফআইইউকে পাঠাতে বলা হয়।

কী কারণে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে চিঠিতে সেটা বলা হয়নি।

বিএফআইইউ সূত্রে বলছে, তদন্তের প্রয়োজনে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক লেনদেনের তথ্য চায়। কিন্তু ড. ইউনূসের ক্ষেত্রে তেমন কোনো সংস্থা এ ধরনের কোনো তথ্য চায়নি। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব প্রয়োজনে এই তথ্য চেয়েছে।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকেই ব্যাংকটিতে এমডির দায়িত্ব পালন করেন ড. ইউনূস। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান ইউনূস।

Facebook Comments Box

Posted ০৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com