Ad
x

ঢাকাস্থ ফরাসি দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করবে গার্ডিয়ান

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট   ২১০ বার পঠিত

ঢাকাস্থ ফরাসি দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করবে গার্ডিয়ান

বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এই চুক্তির আওতায়, ফরাসি দূতাবাসের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান থেকে জীবন বীমা কভারেজ এবং চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box

Posted ০৪:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com