|

Advertisement
×

ঢাকা ডাইংয়ের গ্যাস লাইন পুনরায় চালু করার নির্দেশ

রবিবার, ১৮ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

ঢাকা ডাইংয়ের গ্যাস লাইন পুনরায় চালু করার নির্দেশ

বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির গ্যাস লাইন পুনরায় চালু করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডকে নির্দেশ দিয়েছে আদালত। গত ১৫ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেয় তিতাস গ্যাসকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৬ সালের রিট পিটিশন উচ্চ আদালতের নির্দেশে সংশোধিত হয়েছে। এবং আবেদনকারী ওই সময় উচ্চ আদালতের আদেশে ১ কোটি টাকা জমা দিয়েছিল। এরপরে আবেদনকারী আবার আপিল বিভাগের মৌখিক আদেশে ৩৫ লাখ টাকা জমা দিয়েছিল।
আপিল বিভাগের নির্দেশে আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তিতাস গ্যাস আবেদনকারীর কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেবে। উচ্চ আদালতের আদেশে আবেদনকারী প্রতি মাসে গ্যাস বিলের সাথে বকেয়া ২০ লাখ টাকা জমা দেবে।
উপোরক্ত সংশোধনের মাধ্যমে উচ্চ আদালত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নিষ্পত্তি করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২১ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com