|

Advertisement
×

ঢাকা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আহসান

শনিবার, ২২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

ঢাকা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আহসান

ঢাকা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল আহসান। সম্প্রতি ব্যাংকের পর্ষদ সভায় তাকে এ দায়িত্বের জন্য নির্বাচন করা হয় বলে ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল আহসান একজন শিক্ষাবিদ, প্রতিষ্ঠিত শিল্পপতি, বিনিয়োগকারী, রাজনীতি চিন্তাশীল ও সমাজসেবক। তিনি এমকম ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর (এমবিএ) অর্জন করেছেন। মুজিবনগর থেকে প্রকাশিত দৈনিক বাংলার বাণীর বিশেষ সংবাদদাতা ছিলেন তিনি। এ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন শেখ ফজলুল হক মনি।

শিক্ষাবিদ আহসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপ-উপাচার্য ছিলেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রাক্তন পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য। তিনি ঢাকা ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক। তিনি অ্যারোমা পোলট্রি ও অ্যারোমা ফিশারিজের নির্বাহী পরিচালক, দুসিত প্রিন্সেস সমুদ্র এবং স্যান্ডি শোর হোটেল অ্যান্ড রিসোর্টসের চেয়ারম্যান। এছাড়া তিনি স্ক্যাফার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা।

Facebook Comments Box

Posted ০২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com