Ad
x

ঢাকা সিটির ভোটের দিন ব্যাংক বন্ধ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৩৯ বার পঠিত

ঢাকা সিটির ভোটের দিন ব্যাংক বন্ধ

ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি শনিবার সংশ্লিষ্ট এলাকায় সব বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ ও ‘আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পৃথক দুটি সার্কুলার জারি করেছে।

তফসিলি ব্যাংকগুলো প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে কর্মকর্তা/কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ০৩:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com