|

Advertisement
×

তমিজউদ্দিন টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ১৩ জুন ২০২১   প্রিন্ট   ৪৭৩ বার পঠিত

তমিজউদ্দিন টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরে আসা তমিজ টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.১১ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৯ টাকা বা ১৭৩ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৭ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১.৫১ টাকায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com