নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ এপ্রিল ২০২২ প্রিন্ট ৩৩৩ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেও জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকতাল ১২ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ জুলাই বেলা এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো এক টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ১৭ টাকা ৯৭ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ১৩ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ২ টাকা ৯৪ পয়সা।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com