Ad
x

তাল্লু স্পিনিংয়ের লেনদেন চালু

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

তাল্লু স্পিনিংয়ের লেনদেন চালু

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিংয়ের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৯, ৩০ জুন ২০২০ এবং ৩০ জুন ২০২১ সমাপ্ত তিন বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তাল্লু স্পিনিং।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.২১ টাকা, ২০২০ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৩৭ টাকা এবং ২০১৯ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭২ টাকা।

৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ২৪.৭৫ টাকায়, ৩০ জুন ২০২০ সালে শেয়ারপ্রতি সমপদ (এনএভিপিএস) ৫.৮৮ টাকায় এবং ৩০ জুন ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৯.৭৫ টাকায়।

ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির তিন বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ০২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com