|

Advertisement
×

তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন

মঙ্গলবার, ০২ জুন ২০২০   প্রিন্ট   ৭১১ বার পঠিত

তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। আজ লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ২৪ লাখ ২২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৬০ পয়েন্ট বে কমে অবস্থান করে ৩৯৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করে ৯২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৪৭ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৯৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com