|

Advertisement
×

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমতি পাওয়া কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ১৪ পয়সা।
আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২৪ টাকা ২২ পয়সা।
আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬৬ টাকা ৩৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ২৬৭ টাকা ০১ পয়সা।

Facebook Comments Box

Posted ০২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com