|

Advertisement
×

দরবৃদ্ধিতে শীর্ষে ফু-ওয়াং ফুডস

মঙ্গলবার, ২০ মে ২০২৫   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

দরবৃদ্ধিতে শীর্ষে ফু-ওয়াং ফুডস

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং ফুডস-এর, যা ডিএসইর দরবৃদ্ধির শীর্ষে অবস্থান নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ফু-ওয়াং ফুডস-এর শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে সমতা লেদার-এর শেয়ারে, যার দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৮.৫৫ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা, যা শতাংশের হিসেবে ৭.৫৬ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সন ৬.৮৬ শতাংশ, বারাকা পাওয়ার ৫.৬১ শতাংশ, বিডি থাই ৫.৪৫ শতাংশ,ওরিয়ন ইনফিউশন ৫.৩১ শতাংশ, এশিয়াটিক ল্যাব ৫.২১ শতাংশ ,তাকাফুল ইসলামী ইন্সুরেন্স ৪.৭৯ শতাংশ ও এনআরবি ব্যাংক ৪.৫৯ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com