অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ প্রিন্ট ২০৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১৭ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে যমুনা ব্যাংকের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ১২.৮৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ।
আর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.২৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিচ হ্যাচারি ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইল ৮.৯৯ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৭.৮৮ শতাংশ, বিকন ফার্মা ৭.২৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৭.০৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৬.৪৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.০০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইল ৫.৮৮ শতাংশ কমেছে।
Posted ০৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com