অনলাইন ডেস্ক
সোমবার, ১৯ মে ২০২৫ প্রিন্ট ২৪৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩৯৭টি কোম্পানি। এর মধ্যে ১২৫টির শেয়ারদর বেড়েছে। আজকের লেনদেনে সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে কাট্টালি টেক্সটাইলের শেয়ারে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ কাট্টালি টেক্সটাইলের শেয়ারদর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে কোম্পানিটিকে দরবৃদ্ধির শীর্ষে স্থান এনে দিয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারে। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট, যার শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৯.৫৭ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু ফেব্রিক্স ৮.৮৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিস ৮.১৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৬.২৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ৫.৭১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ৫.৭১ শতাংশ ,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৫.৬১ শতাংশ ও ডেসকো ৪.৭৬ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন