শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বাড়ার শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

রবিবার, ১৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৭০০ বার পঠিত

দর বাড়ার শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৩১ বারে ১৮ লাখ ৮৬ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২১৮ বারে ৭১ হাজার ৯৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.১৮ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:০০ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com