Ad
x

দর বাড়ার শীর্ষে এসএস স্টিল

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৮ বার পঠিত

দর বাড়ার শীর্ষে এসএস স্টিল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসএস স্টিল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭০৮ বারে ৪৫ লাখ ৫০ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৬৪ বারে ৯ লাখ ৪৭ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিন টেক্স, রিং শাইন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ইন্টারন্যাশনাল লিজিং, ফ্যাস ফিন্যান্স, ফু-ওয়াং সিরামিকস ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com