Ad
x

দর বাড়ার শীর্ষে তুংহাই নিটিং

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

দর বাড়ার শীর্ষে তুংহাই নিটিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫২ বারে ৩১ লাখ ৪১ হাজার ১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২১৭ বারে ২৭ লাখ ৫০ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, ইন্টারন্যাশনাল লিজিং, ফ্যাস ফিন্যান্স, ফু-ওয়াং সিরামিকস, অগ্নি সিসেটমস, বিডি থাই ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com