নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ জুলাই ২০২০ প্রিন্ট ৫৮৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৩৫ বারে ২ লাখ ৯২ হাজার ৯৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৬০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৫ বারে ১১ লাখ ৯২ হাজার ৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড, বাংরাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড।
Posted ০৫:০০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com