|

Advertisement
×

দর বাড়ার শীর্ষে হাক্কানি পাল্প

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

দর বাড়ার শীর্ষে হাক্কানি পাল্প

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫২৯ বারে ৭ লাখ ১৭ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৮০৮ বারে ৩১ লাখ ৮১ হাজার ৯২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ৪২ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, এডিএন টেলিকম, ন্যাশনাল পলিমার, বিডি ফিন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com