অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ প্রিন্ট ২১৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৭.৩৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৭.৩২ শতাংশ।
আর ২ টাকা ৫০ পয়সা বা ৬.০৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাটা সুজ ৪.০০ শতাংশ, বিডি ওয়েল্ডিং ৩.৩০ শতাংশ, সান লাইফ ইন্সুরেন্স ৩.২৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক ৩.২৩ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩.১৭ শতাংশ , নূরানী ডাইং৩.১২ শতাংশ ও নাভানাসিএনজি ৩.০৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com