|

Advertisement
×

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো- ম্যাকসন্স স্পিনিং এবং বিডি সার্ভিস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) ম্যাকসন্স স্পিনিংয়ের
শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) বিডি সার্ভিসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৭২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৭৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ঋণাত্মক ২২৩ টাকা ০৬ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com