অনলাইন ডেস্ক
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ প্রিন্ট ২১৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুইটি হলো- বারাকা পাওয়ার লিমিটেড এবং মুন্নু সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বারাকা পাওয়ার লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সামপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৬১ পয়সা। আগের অর্থবছরে একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
মুন্নু সিরামিকস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সামপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৯১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৯ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৮০ টাকা ২৯ পয়সা।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com