বিবিএ নিউজ.নেট
বুধবার, ০৩ মার্চ ২০২১ প্রিন্ট ৫১৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভা আগামী ১০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে লভ্যাংশ সংক্রান্ত ঘোষণাও আসতে পারে। এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৯৭ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ। ২০১৯ সালে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
শাহজালাল ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা আগামী ১০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৯৮০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৬৭২ কোটি ২১ লাখ টাকা। ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
Posted ০৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন