|

Advertisement
×

দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

মঙ্গলবার, ২০ মে ২০২৫   প্রিন্ট   ২৪৬ বার পঠিত

দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানি দুইটি হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটি আগামী ২২ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১২ পয়সা, যা আগের বছর ছিল ৭৬ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৪ পয়সা।

কোমপানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন, ২০২৫ তারিখে সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com