|

Advertisement
×

দুর্যোগ মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব : প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৯ মে ২০২০   প্রিন্ট   ৬২৬ বার পঠিত

দুর্যোগ মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই আঘাত আসুক, ঝড়-ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব। সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয় এটা কাটিয়ে উঠতে পারব। আমাদের সাহসের সাথে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে, দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে আমরা মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।
আজ মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনা দুর্যোগের মধ্যে আর একটি দুর্যোগ ঘূর্ণিঝড়। এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে, সেই সক্ষমতা রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।

‘জাতির পিতার স্বপ্ন ছিল, বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এ লক্ষ্যে শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম। এর মধ্যে করোনাভাইরাসের মতো দুর্যোগ চলে এল। এরপর আবার ঘূর্ণিঝড়।’

Facebook Comments Box

Posted ০৯:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com