Ad
x

দেশ গার্মেন্টস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৭৯ বার পঠিত

দেশ গার্মেন্টস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড ৪৪তম বার্ষিক সাধারণ সভা আজ দুপুর ১২.১৫ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রোকেয়া কাদির। উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ভিদিয়া অমৃত খান ও সিএফও মো. মিজানুর রশিদ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব কে মল্লিক।

৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ এবং পরিচালকদের জন্য ৩শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়। জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com