বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৫০ বার পঠিত
দ্বিতীয় মেয়াদে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন এম রিয়াজুল করিম। বর্তমান মেয়াদে তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। রিয়াজুল করিম ২০১৮ সালের ২৩ এপ্রিল থেকে প্রিমিয়ার ব্যাংকের শীর্ষ এ পদের দায়িত্ব পালন করে আসছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে যোগ দেয়ার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রিয়াজুল করিম। প্রিমিয়ার ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি প্রাইম ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৬ বছরের ব্যাংকিং জীবনে রিয়াজুল করিম ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এম রিয়াজুল করিম ব্রাঞ্চ ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর প্রাইম ব্যাংকে কর্মরত অবস্থায় সিএফও, সিআরও, সিবিওর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন ফেলো।
Posted ০৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com