ফালু মিয়া নরসিংদী প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৪৪২ বার পঠিত
নরসিংদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তির প্রতিপক্ষ আদালতের জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। কোর্ট পুলিশের সহায়তায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তির প্রতিপক্ষ আদালতের জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। কোর্ট পুলিশের সহায়তায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ০৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | faroque
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com