সোমবার ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

শনিবার, ১৩ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮৯৫ বার পঠিত

নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

ময়মনসিংহে শেষ হলো এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসস্ট্যান্স টু বিসিক’র আয়োজনে Entrepreneurship Development Training for ICT Freelancer– আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। ময়মনসিংহে আসপাডা ট্রেনিং একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন নারী ফ্রিল্যান্স উদ্যোক্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার ভাইস চেয়ারম্যান ডাক্তার সেলিনা রশিদ, এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ২৫ জন করে নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে ২শ নারী উদ্যোক্তাকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।

Facebook Comments Box
×

Posted ০৩:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com