|

Advertisement
×

নাহী অ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬০৪ বার পঠিত

নাহী অ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর শ্রীপুর তেলিহাতিতে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরা নোমান, পরিচালকমণ্ডলী, ঊর্ধ্বতন কমর্কর্তারাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মোহাম্মদ জহুরুল ইসলাম শেখ।

সভায় ২০১৮-১৯ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পূর্ব-ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।

আলোচ্য বছরে কোম্পানির নিট মুনাফা হয়েছে ২১ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৭ কোটি ১৫ লাখ টাকা বা ৩২.৫৫ শতাংশ বেশি। সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০১:২৮ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com