|

Advertisement
×

ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (৩০ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ন্যাশনাল ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।

আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com