|

Advertisement
×

ন্যাশনাল লাইফের সিইও জামাল এমএ নাসের আর নেই

রবিবার, ২১ জুন ২০২০   প্রিন্ট   ৮৩১ বার পঠিত

ন্যাশনাল লাইফের সিইও জামাল এমএ নাসের আর নেই

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এমএ নাসের আর নেই। রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এর আগে শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে ন্যাশনাল লাইফ কর্তৃপক্ষ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ এলাকায় তাকে দাফন করা হবে।

১৯৮৬ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমাখাতে কর্মজীবন শুরু করেন জামাল এম এ নাসের। বিভিন্ন সময় তিনি দেশের ৬টি লাইফ বীমা কোম্পানির ঊর্ধ্বতন পদে নিযুক্ত ছিলেন। সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন।

জামাল এম এ নাসের ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিকস বিষয়ে মাস্টার্স এবং ১৯৯২ সালে লন্ডন ইউনিভার্সিটি বোর্ড (ইউকে) থেকে জিসিই (কম্পিউটিং) ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির ভিজিটিং ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিশিষ্ট এই বীমা ব্যক্তিত্বের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ন্যাশনাল লাইফ পরিবার। বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ০৩:১৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com