|

Advertisement
×

ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

শুক্রবার, ২৪ জুলাই ২০২০   প্রিন্ট   ৬০২ বার পঠিত

ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৬.১৭ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩০.০৪ টাকা নেগেটিড।
এদিকে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিলো ০.৫২ টাকা।
৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬.৬৪ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরমিাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫৩ টাকা (নেগেটি)।

Facebook Comments Box

Posted ১২:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com