|

Advertisement
×

ন্যাশনাল হাউজিং ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সমঝোতা চুক্তি সই

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৯৭৮ বার পঠিত

ন্যাশনাল হাউজিং ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সমঝোতা চুক্তি সই

বেসরকারি খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিংয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম আনিছুজ্জামান ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নূর-ই-আলম সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন ।

অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিংয়ের মার্কেটিং বিভাগের প্রধান আবদুল বাতেন, মতিঝিল শাখার প্রধান মো. নজরুল ইসলাম এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের সিনিয়র জিএম এম হক ফয়সাল, ডিজিএম খায়রুল বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট ক্রেতারা স্বল্প সময়ে সহজশর্তে ন্যাশনাল হাউজিং থেকে হোমলোন সুবিধা পাবেন ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com