রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে ব্যাংক কর্মকর্তাদের

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৩৭২ বার পঠিত

পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে ব্যাংক কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক : পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার সার্টিফিকেটের বাধ্যবাধকতা রয়েছে দেশের সরকারি ব্যাংকগুলোর কর্মকর্তাদের। বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে অনেক সময়ই ব্যাংকিং ডিপ্লোমার বিষয়টি ঐচ্ছিক হিসেবে দেখা হয়। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে।
দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে মঙ্গলবার পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) কর্তৃক ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই পর্বে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আয়োজন করা হয়। ওই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যাংকিং খাত সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যাংকারদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। তাছাড়া ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ব্যাংকিং সংক্রান্ত জ্ঞান লাভের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ অর্জনেও সহায়ক ভূমিকা রাখে।
এসব বিষয় বিবেচনায় ব্যাংকিং খাতে অধিকতর দক্ষ ও প্রায়োগিক জ্ঞানসম্পন্ন কর্মকর্তা তৈরির লক্ষ্যে ব্যাংকের বিদ্যমান পদোন্নতি নীতিমালায় কিছু নির্দেশনা অন্তর্ভুক্ত করে সংশোধিত পদোন্নতি নীতিমালা প্রণয়নের জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাগুলো হলো:
ক. অফিসার ও সমমানের পদ হতে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর অব্যবহিত নিচের এক স্তর ব্যতীত অন্য সব কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা, ১ম পর্ব (জেএআইবিবি) ও ব্যাংকিং ডিপ্লোমা, ২য় পর্ব (ডিএআইবিবি) পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হবে।
খ. ব্যাংকিং ডিপ্লোমা, ২য় পর্ব (ডিএআইবিবি) পরীক্ষার জন্য নির্ধারিত নম্বর কোনভাবেই ১ম পর্ব (জেএআইবিবি)-এর জন্য নির্ধারিত নম্বরের চেয়ে কম হতে পারবে না।
গ. উল্লিখিত শর্তাবলী টেকনিক্যাল পদ (আইটি কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইন কর্মকর্তা ইত্যাদি) এবং ক্যাশ এ কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে শিথিল করা যাবে।
ঘ. এ সংক্রান্ত নীতিমালা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে।

Facebook Comments Box
×

Posted ০৫:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com