শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পরনির্ভরশীল নয় নিজেরাই গাড়ি বানাবো: শিল্পমন্ত্রী

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯   প্রিন্ট   ১১৯৩ বার পঠিত

পরনির্ভরশীল নয় নিজেরাই গাড়ি বানাবো: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। নিজেদের গাড়ি নিজেরাই তৈরি করবো। আমরা অনেক সেনাপতি তৈরি করেছি। এবার শিল্পপতি তৈরি করবো।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল আয়োজিত ১৪তম ঢাকা মোটর, ৫ম ঢাকা বাইক, ৪র্থ ঢাকা অটো পার্টস ও ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, দৃঢ় প্রচেষ্টায় বাংলাদেশ শিল্প উন্নয়নের যে মাইলফলকে পৌঁছেছে, সারাবিশ্বে অনুকরণের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। শিল্পক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। মূলত তা বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন মোতাবেক এ দেশ গড়ছেন তিনি।

শিল্পমন্ত্রী এও বলেন, ঢাকার ফিটনেসবিহীন গাড়ি নিয়ে অনেকে অনেক কথা বলেন, যানজটের জন্য এসব গাড়িকে দায়ী করেন। কিন্তু যদি আমরা ফিটনেসবিহীন গাড়ি ধরতে অভিযান চালাই, তাহলে এতো গাড়ি ডাম্পিং করার জায়গা নেই।

সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‍্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা প্রমুখ।

Facebook Comments Box

Posted ০২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com