বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৬০৭ বার পঠিত
পাটখাতে ঋণ বিতরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একুটি চুক্তিপত্র বিনিময় করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। বুধবার ব্যাংকের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পাটখাতে ঋণ প্রদান করার জন্য একটি চুক্তিপত্র বিনিময় করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. হাবিবুর বহমান এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুল আলম খান এই ঋণ চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com